Ortho Songbad আর্কাইভ

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুড

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুড
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৬জুলাই-২০জুলাই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭ কোটি ৬৪ লাখ ১৭ হাজার ৭৬৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩১০ কোটি ৬৭ লাখ ২ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা রংপুর ডেইরির ৩ কোটি ১৩ লাখ ৪০ হাজার ৬৫৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য যার বাজার মূল্য ১৭৬ কোটি ৮০ লাখ ৬২ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে  খান ব্রাদার্স। কোম্পানিটির ৪ কোটি ২১ লাখ ৯৩ হাজার ৯৮৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৪৪ কোটি ৭৯ লাখ ৫২ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-লুব-রেফ বাংলাদেশের ১৪৪ কোটি, ৭৯ লাখ ৫২ হাজার টাকার, সী পার্ল রিসোর্টের ১২৫ কোটি ৯৯ লাখ ৩ হাজার টাকার, ডেল্টা লাইফ ইন্সুরেন্সে ১০৬ কোটি ১৭ লাখ ৮ হাজার টাকার, অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ৯৬ কোটি ৭৯ লাখ ৯২ হাজার টাকার, অরিয়ন ইনফিউশনের ৯০ কোটি ৫৩ লাখ ৫৪ হাজার টাকার, মিডল্যান্ড ব্যাংকের ৮৬ কোটি ৮৮ লাখ ৫১ হাজার টাকার এবং লাফার্জ হোসসিমের ৮৬ কোটি ৫০ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার