লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুডস

লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুডস
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭৪৬ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (২৩ জুলাই) ফু-ওয়াং ফুডসের ১ কোটি ১০ লাখ ২৪ হাজার ৭৭১ টি শেয়ার হাতবদল হয়েছে। বাজারমূল্য অনুযায়ী এসব শেয়ারের দাম ৩৯ কোটি ৯৬ লাখ টাকা।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা জেমিনি সি ফুডের আজ ২৮ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তালিকার তৃতীয় স্থানে থাকা আলিফ ইন্ডাস্ট্রিজের ২৬ কোটি ২৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

রবিবার আরডি ফুডের শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ৪৯ লাখ টাকার। সি পার্ল বিচ রিসোর্টের এদিন ২৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

এছাড়াও এডিএন টেলিকমের ২৪ কোটি ৬ লাখ, রুপালী লাইফের ১৮ কোটি ৫০ লাখ, লুব-রেফের ১৭ কোটি ৮৪ লাখ, ওরিয়ন ইনফিউশনের ১৬ কোটি ৪৪ লাখ এবং লিগ্যাসি ফুটওয়্যারের ১৫ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন