Ortho Songbad আর্কাইভ

২৭ জুলাই এক্সিম ব্যাংকের বোর্ড সভা

২৭ জুলাই এক্সিম ব্যাংকের বোর্ড সভা
বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি এক্সিম ব্যাংক লিমিটেড। আগামী ২৭ জুলাই বিকাল সাড়ে ৩টায় এ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১৪ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার