Ortho Songbad আর্কাইভ

শেয়ার দর বৃদ্ধির শীর্ষ তালিকার ৮০ শতাংশ মিউচ্যুয়াল ফান্ড

শেয়ার দর বৃদ্ধির শীর্ষ তালিকার ৮০ শতাংশ মিউচ্যুয়াল ফান্ড
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আইসিবি এমপ্লয়েজ প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ান : স্কিম ওয়ান।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফান্ডটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ। ফান্ডটি ৪৪৯ বারে ২১ লাখ ২০ হাজার ৪১৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৫৯ লাখ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা এসইএমএল আইবিবিএল শরিয়া ফান্ডের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৫ শতাংশ বেড়েছে। ফান্ডটি ৩৭২ বারে ১৪ লাখ ৪৮ হাজার ১৯২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৪২ লাখ টাকা।

তৃতীয়স্থানে থাকা আইসিবি এএমসিএল তৃতীয় এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৩ শতাংশ। কোম্পানিটি ৬৯৩ বারে ৫৬ লাখ ৪ হাজার ৫২৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৭০ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের ৯ দশমিক ৮৩ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৯ দশমিক ৮১ শতাংশ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ৯ দশমিক ৫২ শতাংশ, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৯ দশমিক ৪৫ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ৯ দশমিক ০৯ শতাংশ, রূপালী ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯ দশমিক ০১ শতাংশ এবং এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ৮ দশমিক ৭৭ শতাংশ বেড়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার