Ortho Songbad আর্কাইভ

প্রবাসীদের পাসপোর্ট নবায়ন সহজ করার নির্দেশ

প্রবাসীদের পাসপোর্ট নবায়ন সহজ করার নির্দেশ

প্রবাসীদের পাসপোর্ট নবায়নের ক্ষেত্রে নানা জটিলতা কমাতে দূতাবাসগুলোকে আন্তরিকতার সাথে কাজ করার নির্দেশ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। রোববার সন্ধ্যায় ইতালির রাজধানী রোমে জালালাবাদ এসোসিয়েশন আয়োজিত সংবর্ধনায় তিনি এ নির্দেশ দেন।


পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাসপোর্টে বয়স কমানোসহ প্রবাসীদের অন্যতম দাবি পূরণেও ইতিবাচক সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশে বিমানের সরাসরি ফ্লাইট চালুর ব্যবস্থা নেওয়া হচ্ছে।


তিনি বলেন, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা দেশের অর্থনীতিকে সচল রেখেছে। ফলে তাদের সুযোগ সুবিধা বৃদ্ধিতে আরো নজর দিতে হবে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রবাসীদের একতাবদ্ধ থাকার আহ্বান জানান আব্দুল মোমেন।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার