Ortho Songbad আর্কাইভ

সব শেয়ার বিক্রি করে দিলেন মিরাকল ইন্ডাস্ট্রিজের পরিচালক

সব শেয়ার বিক্রি করে দিলেন মিরাকল ইন্ডাস্ট্রিজের পরিচালক
শেয়ারবাজারে তালিকাভুক্ত মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন পরিচালক তাঁর সব শেয়ার বিক্রি করে দিয়েছেন। মঙ্গলবার (২৫ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মিরাকল ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. ওয়াহিদুজ্জামান চৌধুরীর কাছে কোম্পানিটির ১০ লাখ শেয়ার ছিল। তিনি তাঁর কাছে থাকা সব শেয়ারই বিক্রি করে দিয়েছেন।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে ওয়াহিদুজ্জামান চৌধুরীর শেয়ার কিনেছে মিরাকল ইন্ডাস্ট্রিজেরই কর্পোরেট শেয়ারহোল্ডার মেহমুদ ইক্যুইটিজ লিমিটেড।

মুল সাইট থেকে

পুজিবাজার