Ortho Songbad আর্কাইভ

সাউথইস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

সাউথইস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

গত ৩০ জুন,২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক লিমিটেড। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ পয়সা। গত বছর আয় ছিলো ১ টাকা ২১ পয়সা।


হিসাব বছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৩-জুন’২৩) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৫০ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিলো ২ টাকা ৪৬ পয়সা।


গত ৩০ জুন,২০২৩ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৬ টাকা ৩৬ পয়সা।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার