ওয়ালটন হাইটেকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

ওয়ালটন হাইটেকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমতি পাওয়া কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩১ মার্চ, ২০২০ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৫ টাকা ১৭ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ১১ টাকা ১৪ পয়সা।

আলোচ্য সময়ে আইপিওর পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ১২ পয়সা।

অন্যদিকে প্রথম তিন প্রান্তিকে তথা ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২৫ টাকা ৫৩ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ২৪ টাকা ২২ পয়সা।

আলোচ্য সময়ে আইপিওর পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৫ টাকা ২৯ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২০ তারিখে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৬৬ টাকা ৩৮ পয়সা। আর আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির এনএভি দাঁড়িয়েছে ২৬৭ টাকা ০১ পয়সা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন