Ortho Songbad আর্কাইভ

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের নগদ লভ্যাংশ ঘোষণা

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের নগদ লভ্যাংশ ঘোষণা
সমাপ্ত হিসাববছরের (৩১ ডিসেম্বর, ২০২২) লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আলোচিত বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

শনিবার (২৯ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

আগামী ২৮ সেপ্টেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ আগস্ট।

মুল সাইট থেকে

পুজিবাজার