প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আর্থিক প্রতিবেদন প্রকাশ
সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৩৩ পয়সা। গত বছর একই সময়ে ইউনিট প্রতি ৫ পয়সা লোকসান ছিলো ফান্ডটির।
এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি’২৩-জুন’২৩) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় হয়েছে ৩৮ পয়সা। গত বছরের একই সময়ে আয় হয়েছিল ৪০ পয়সা।
গত ৩০ জুন,২০২৩ তারিখে ফান্ডটির বাজার মূল্যে ইউনিট প্রতি এনএভি ছিল ১৩ টাকা ৫৪ পয়সা।
অর্থসংবাদ/এসএম