Ortho Songbad আর্কাইভ

আয় বেড়েছে ইউনিয়ন ব্যাংকের

আয় বেড়েছে ইউনিয়ন ব্যাংকের
দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইউনিয়ন ব্যাংক লিমিটেড।

রোববার (৩০ জুলাই) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল,২৩-জুন’২২) ব্যাংকটির শেয়ার প্রতি আয়  হয়েছে ৪৮ পয়সা। গত বছর একই সময়ে ৪৪ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৩-জুন,২৩) ব্যাংকটির আয় হয়েছে ৮৪ পয়সা। গত বছরের একই সময়ে তা ছিল ৭৮ পয়সা।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৫ টাকা ৫৬ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার