চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৪০ প্রতিষ্ঠানের মধ্যে ১১৩ টির শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (৩১ জুলাই) চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর ৭টাকা বা ১০ দশমিক ২৬ শতাংশ কমেছে।
দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এমারেল্ড অয়েলের শেয়ারদর কমেছে ৯ দশমিক ৭২ শতাংশ। আর তৃতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডসের শেয়ারদর ৬ দশমিক ৯৩ শতাংশ কমেছে।
আজ ডিএসইতে সর্বোচ্চ শেয়ারদর হারানো অপর কোম্পানিগুলো হচ্ছে- ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্সুরেন্স,ফিনিক্স ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এবং ওইমেক্স ইলেকট্রোড লিমিটেড।