Ortho Songbad আর্কাইভ

এল.আর গ্লোবাল মিউচুয়াল ফান্ডের তৃতীয় প্রান্তিক প্রকাশ

এল.আর গ্লোবাল মিউচুয়াল ফান্ডের তৃতীয় প্রান্তিক প্রকাশ

গত ৩০ জুন,২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (এপ্রিল’২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান লিমিটেড।


সোমবার (৩১ জুলাই) অনুষ্ঠিত ফান্ডটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে দশমিক ০৮৯৯ পয়সা। গত বছর একই সময়ে ইউনিট প্রতি আয় হয়েছিল ০৭২২ পয়সা।


হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (অক্টোবর’২২-জুন’২৩) ইউনিট প্রতি আয় হয়েছে ২৯৩৭ পয়সা। গত বছরের একই সময়ে ২৮৭৫ পযসা আয় হয়েছিল।


গত ৩০ জুন,২০২৩ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১০ টাকা ৫৬ পয়সা।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার