Ortho Songbad আর্কাইভ

এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আর্থিক প্রতিবেদন প্রকাশ

এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আর্থিক প্রতিবেদন প্রকাশ

গত ৩০ জুন,২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (এপ্রিল’২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড।


সোমবার (৩১ জুলাই) অনুষ্ঠিত ফান্ডটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচ্য প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, সমাপ্ত প্রথম প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ০.১৩৮৮ টাকা। গত বছর ছিল ০.০৩৮৯ টাকা।


গত ৩০ জুন,২০২৩ তারিখে ফান্ডটির খরচ মূল্যে ইউনিট প্রতি এনএভি হয়েছে ১০ টাকা ১৫ পয়সা।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার