Ortho Songbad আর্কাইভ

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ২০ সেপ্টেম্বর
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২০ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। সোমবার (৩১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী নতুন এ দিন ধার্য করেন।

এর আগে ৩১ জুলাই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছিল। তবে তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করতে না পারায় তা আবার পিছিয়ে দেওয়া হয়।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের আট কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়।

ওই ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা বাদি হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মতিঝিল থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪ ধারাসহ তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৪ ধারায় ও ৩৭৯ ধারায় মামলা করেন। মামলাটি তদন্ত করছে সিআইডি।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার