বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ পাঠিয়েছে লংকাবাংলা
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে।
বুধবার (২ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ পাঠিয়েছে লংকাবাংলা ফাইন্যান্স।
উল্লেখ্য, আলোচ্য বছরে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর আগের দুই বছরও বিনিয়োগকারীদের যথাক্রমে ১০ এবং ১২ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করে কোম্পানিটি।
অর্থসংবাদ/এমআই