Ortho Songbad আর্কাইভ

আগামীকাল ২ কোম্পানির লেনদেন বন্ধ

আগামীকাল ২ কোম্পানির লেনদেন বন্ধ
রেকর্ড ডেটের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার লেনদেন আগামীকাল (৩ আগস্ট) বন্ধ থাকবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- পেপার প্রসেসিং ও বিডি মনোস্পুল পেপার লিমিটেড।

জানা গেছে, বৃহস্পতিবার কোম্পানিগুলোর বিশেষ সাধারণ সভা (ইজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে কোম্পানিগুলো স্পট মার্কেটে লেনদেন শুরু করে। ফলে রেকর্ড ডেটের কারণে বৃহস্পতিবার লেনদেন স্থগিত থাকবে।

রোববার থেকে স্বাভাবিক নিয়মে কোম্পানিগুলোর লেনদেন চলবে।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার