পণ্যের চাহিদা বাড়াতে স্কয়ার ফার্মার চুক্তি অনুমোদন
পণ্যের চাহিদা বৃদ্ধি এবং নতুন পণ্য উৎপাদনে অ্যারিস্টোফার্মা লিমিটেডের সাথে একটি কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং চুক্তি করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। গত ১২ জুলাই অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় এই চুক্তির অনুমোদন দেওয়া হয়।
বৃহস্পতিবার (৩ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বর্তমান পণ্যের বর্ধিত চাহিদা মেটাতে কিছু পণ্যের কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিংয়ের জন্য মেসার্স অ্যারিস্টোফার্মা লিমিটেডের সাথে চুক্তি করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। পাশাপাশি এই চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি কিছু নতুন পণ্যও বাজারে আনবে।
অর্থসংবাদ/এমআই