Ortho Songbad আর্কাইভ

সোনালী লাইফের ফান্ড বেড়েছে ৩৫৯ কোটি টাকা

সোনালী লাইফের ফান্ড বেড়েছে ৩৫৯ কোটি টাকা
গত ৩০ জুন,২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। প্রতিবেদন অনুযায়ী গত এক বছরে কোম্পানিটির ফান্ড বেড়েছে ৩৫৯ কোটি টাকা।

রোববার (৬ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ফান্ড পরিমান হয়েছে ৭৫৯ কোটি ৩৩ লাখ টাকা। গত বছর একই সময়ে ফান্ডের পরিমান ছিল ৪০০ কোটি ১ লাখ টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে ফান্ড বেড়েছে ৩৫৯ কোটি ৩২ লাখ টাকা।

প্রসঙ্গত, গত বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ দেয়নি প্রতিষ্ঠানটি।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার