আইসিবি সেকেন্ড ফান্ডের আয় কমেছে ৫৬ পয়সা
পুঁজিবাজারের তালিকাভুক্ত আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের ইউনিট প্রতি আয় প্রায় তলানিতে নেমেছে। সমাপ্ত অর্থবছরের (৩০ জুন, ২০২৩) হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইউনিট প্রতি আয় ৫৬ পয়সা কমেছে।
রোববার (৬ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ০৩ পয়সা, যা আগের বছর ৫৯ পয়সা ছিল। অর্থাৎ বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটির আয় কমেছে ৫৬ পয়সা। এছাড়া ইউনিট প্রতি সম্পদের মূল্য (NAV) দাঁড়িয়েছে ১০ টাকা ৪০ পয়সা, যেখানে গত বছরের একই সময়ে ১০ টাকা ৯৭ পয়সা ছিলো। আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির ক্যাশ ফ্লোও কমেছে। গত অর্থবছরের ১ টাকা ২১ পয়সা অর্থপ্রবাহের বিপরীতে এবার তা ২২ পয়সায় নেমেছে।
গত ৩০ জুন সমাপ্ত অর্থবছরের লভ্যাংশও ঘোষণা করে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড। ট্রাস্টি সদস্যদের সম্মতিক্রমে বিনিয়োগকারীদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। যদিও গত বছরের একই সময়ে বিনিয়োগকারীদের জন্য ৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড।
অর্থসংবাদ/এমআই