Ortho Songbad আর্কাইভ

লভ্যাংশ পাঠিয়েছে দুই কোম্পানি

লভ্যাংশ পাঠিয়েছে দুই কোম্পানি

গত ৩১ ডিসেম্বর,২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের ঘোষণাকৃত নগদ লভ্যাংশ ও লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


কোম্পানি দুইটি হচ্ছে- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং এবি ব্যাংক লিমিটেড।


সূত্র মতে, সমাপ্ত অর্থবছরের ঘোষণাকৃত নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে এবং লভ্যাংশের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে কোম্পানি দুইটি।


আলোচিত সময়ে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ২০ শতাংশ নগদ ও এবি ব্যাংক ২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার