Ortho Songbad আর্কাইভ

করোনায় আরও ৩৭ জনের মৃত্যু, শনাক্ত ১৬৬৬

করোনায় আরও ৩৭ জনের মৃত্যু, শনাক্ত ১৬৬৬
করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ৫ হাজার ৪৪ জন কোভিড রোগী মারা গেলেন।

এই সময়ে দেশে দেশে নতুন করে ১ হাজার ৬৬৬ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ৩ লাখ ৫২ হাজার ২৮৭ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ১৬৩ জন এবং মোট সুস্থ ২ লাখ ৬২ হাজার ৯৫৩ জন।

বুধবার স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১৫০টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৬৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত ৩ লাখ ৫২ হাজার ২৮৭।

পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৭৭ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১৮ দশমিক ৯১ শতাংশ।

এই সময়ে দেশে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ৫ হাজার ৪৪ জন কোভিড রোগীর মৃত্যু হলো।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ১৬৩ জন এবং মোট সুস্থ ২ লাখ ৬২ হাজার ৯৫৩ জন।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৪ দশমিক ৬৪ শতাংশ ও মৃত্যু হার ১ দশমিক ৪৩ শতাংশ।

মুল সাইট থেকে

পুজিবাজার