Ortho Songbad আর্কাইভ

মেঘনা লাইফের পর্ষদ সভা ১০ আগস্ট

মেঘনা লাইফের পর্ষদ সভা ১০ আগস্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১০ আগস্ট বিকাল ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

সোমবার (৭ আগস্ট) ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, আলোচিত সভায় প্রতিষ্ঠানটির প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। গত ৩১ মার্চ কোম্পানিটির প্রথম প্রান্তিক ও ৩০ জুন দ্বিতীয় প্রান্তিক সমাপ্ত হয়।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার