Ortho Songbad আর্কাইভ

বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠিয়েছে সাউথইস্ট ব্যাংক

বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠিয়েছে সাউথইস্ট ব্যাংক
সমাপ্ত অর্থবছরের (৩১ ডিসেম্বর, ২০২২) জন্য ঘোষণাকৃত লভ্যাংশ বিনিয়োগকারীদের পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সাউথইস্ট ব্যাংক লিমিটেড।

সোমবার (৭ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আলোচিত সময়ে ঘোষণাকৃত নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এর মধ্যে ৬ শতাংশ নগদ এবং ৪ শতাংশ স্টক লভ্যাংশ।

এর আগের বছর বিনিয়োগকারীদের ৮ শতাংশ নগদ এবং ৪ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়া হয়েছিলো।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার