Ortho Songbad আর্কাইভ

ভিসার মেয়াদ ২৪ দিন বাড়াল সৌদি সরকার

ভিসার মেয়াদ ২৪ দিন বাড়াল সৌদি সরকার
মহামারি করোনার কারণে সৌদি থেকে দেশে ছুটিতে এসে আটকে পড়া বাংলাদেশিদের ভিসার মেয়াদ ২৪ দিন বাড়িয়েছে সৌদি সরকার।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বুধবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনা মহামারির কারণে ছুটিতে এসে দেশে আটকা পড়েছেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। বিমানের টিকিট না পাওয়ায় তারা সৌদি আরবে কর্মস্থ‌লে ফিরতে পারছেন না।

এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে রোববার থেকে তারা রাজধানীতে সৌদি এয়ারলাইন্স এবং প্রবাসী ভবনের সামনে বিক্ষোভ করছেন। দেশে আটকেপড়া প্রবাসীরা বলছেন, ৩০ সেপ্টেম্বরের মধ্যে সৌদি আরবে যেতে না পারলে তাদের চাকরি হারাতে হবে।

মুল সাইট থেকে

পুজিবাজার