Ortho Songbad আর্কাইভ

ট্রাস্টি সভার তারিখ জানিয়েছে পূবালী ব্যাংক পারপেচ্যুয়াল বন্ড

ট্রাস্টি সভার তারিখ জানিয়েছে পূবালী ব্যাংক পারপেচ্যুয়াল বন্ড
পুঁজিবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের ট্রাস্টি সভার তারিখ ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানটির ট্রাস্টি সভা আগামী ১৬ আগস্ট বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় বন্ডটি ২৩ মার্চ, ২০২৩ থেকে ২২ সেপ্টেম্বর, ২০২৩ সমাপ্ত সময়ের প্রাপ্ত মুনাফা ইউনিটহোল্ডারদের মধ্যে বন্টনের জন্য রেকর্ড ডেট ঘোষণা করবে।

এর আগে বন্ডটির ট্রাস্টি সদস্যদের সম্মতিক্রমে আলোচ্য সময়ের জন্য ১০ শতাংশ মুনাফা ঘোষণা করা হয়েছে।

অর্থসংবাদ/এমআই

মুল সাইট থেকে

পুজিবাজার