Ortho Songbad আর্কাইভ

প্রাইম ইসলামী লাইফের লভ্যাংশ ঘোষণা

প্রাইম ইসলামী লাইফের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রাইম ইসলামী লাইফ লিমিটেড লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি সর্বশেষ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদেরকে ১০ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৩ নভেম্বর এজিএম এর দিন নির্ধারণ করা হয়েছে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ অক্টোবর।

মুল সাইট থেকে

পুজিবাজার