সিনহা সিকিউরিটিজের গ্রাহক হিসাবে কোটি কোটি টাকার গরমিল

সিনহা সিকিউরিটিজের গ্রাহক হিসাবে কোটি কোটি টাকার গরমিল
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত প্রতিষ্ঠান সিনহা সিকিউরিটিজ লিমিটেডের সমন্বিত গ্রাহক হিসাবে কোটি কোটি টাকার গরমিল পাওয়া গেছে। সম্প্রতি ডিএসইর মনিটরিং অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের এক তদন্তে এ তথ্য উঠে এসেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সম্প্রতি বেশ কয়েকবার সিনহা সিকিউরিটিজের গ্রাহক হিসাব পর্যবেক্ষণ করে ডিএসই। তবে প্রত্যেকবারই প্রতিষ্ঠানটির সমন্বিত গ্রাহক হিসাবে ৮ কোটি টাকার বেশি ঘাটতি খুঁজে পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের মনিটরিং অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগ।

জানা গেছে, গত ৫ জুলাই সিনহা সিকিউরিটিজের সমন্বিত গ্রাহক হিসাবে ৮ কোটি ২৬ লাখ ২৩ হাজার টাকার ঘাটতি ছিল। ৭ আগস্ট ঘাঁটতির পরিমাণ ছিল ৮ কোটি ১১ লাখ ১৮ হাজার টাকা। প্রতিষ্ঠানটির ৯ আগস্টের গ্রাহক হিসাবে ৮ কোটি ৮ লাখ ৪৬ হাজার টাকার ঘাঁটতি খুজে পায় ডিএসই।

এ বিষয়ে জানতে চাইলে সিনহা সিকিউরিটিজের কর্মকর্তা মো. মাহবুবুল আলম অর্থসংবাদকে বলেন, এটি আগের ঘাটতি। গত ২৫ জুন আমাদেরকে সমন্বিত গ্রাহক হিসাবের ঘাটতি পূরণে ডিএসই ৬ মাসের সময় দিয়েছে। আমরা সমন্বিত গ্রাহক হিসাবের ঘাটতি সমন্বয় করছি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন