জবিতে ডেঙ্গু সচেতনতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

জবিতে ডেঙ্গু সচেতনতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নটরডেমিয়ানস সোসাইটি ও লিও ক্লাবের যৌথ উদ্যোগে ক্যাম্পাস পরিষ্কার, ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।


রবিবার (১৩ আগস্ট) দুপুর ২ টা ৩০ মিনিটে এ কর্মসূচি পালন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান পরিষ্কার ও বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়।


এসময় বিশ্ববিদ্যালয়ের লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী ও সাধারণ সম্পাদক এস এম আখতার হোসাইন উপস্থিত ছিলেন।


এছাড়া নটরডেমিয়ানস সোসাইটি অব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি রায়হান উর রহমান সাবাহ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান এবং লিও ক্লাবের সহ সভাপতি ইয়াসির আরাফাত সবুজসহ দুই সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি