ফার্স্ট বাংলাদেশ ইনকাম ফান্ডের লভ্যাংশ ঘোষণা

ফার্স্ট বাংলাদেশ ইনকাম ফান্ডের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ইউনিটধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। গত ৩০জুন,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ফান্ডের ইউনিটধারীদেরকে ৫ শতাংশ লভ্যাংশ দেওয়া হবে। অর্থাৎ ইউনিট প্রতি ৫০ পয়সা লভ্যাংশ পাবেন ফান্ডটির ইউনিটধারীরা।


রোববার (১৩ আগস্ট) অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশের এই সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।


গত বছর এই ফান্ডে ৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছিল।


রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে ৫ টাকা দরে আলোচিত ফান্ডটির ইউনিট কেনা-বেচা হয়েছে। এ হিসেবে ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডে প্রকৃত লভ্যাংশ প্রাপ্তির হার (Dividend yield) দাঁড়ায় ১০ শতাংশ।


ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে রেস অ্যাসেট ম্যানেজমেন্ট। আর এর ট্রাস্টির দায়িত্বে আছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন