গ্রামীন ওয়ান: স্কিম টু ফান্ডের লভ্যাংশ ঘোষণা

গ্রামীন ওয়ান: স্কিম টু ফান্ডের লভ্যাংশ ঘোষণা

গত ৩০জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীন ওয়ান: স্কিম টু ফান্ড। সমাপ্ত হিসাববছরের জন্য ফান্ডের ইউনিটধারীদেরকে ৬ দশমিক ৫০ শতাংশ হারে লভ্যাংশ দেওয়া হবে।


সোমবার (১৪ আগস্ট) অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশের এই সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।


আলোচ্য সময়ে কোম্পানিটির ইউনিট প্রতি আয় হয়েছে ৬৫ পয়সা। আগের বছর একই সময় আয় ছিল ১ টাকা ৩৪ পয়সা


ফান্ডটির লভ্যাংশ প্রাপ্তির জন্য রেকর্ড তারিখ আগামী ০৫ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন