প্রকাশ্যে এলো তাসনিয়া ফারিণের স্বামীর পরিচয়
সাড়ে আট বছরের প্রেম। সোমবার হঠাৎ করেই কৈশোরের প্রেমিকের সঙ্গেই মালাবদল করে ‘নতুন ইনিংস’ শুরুর খবর প্রকাশ করেন ছোট পর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এরপর থেকেই জনপ্রিয় এ অভিনেত্রী কাকে বিয়ে করলেন সেটা জানতে হুমড়ি খেয়ে পড়ছেন অনেকে। ফেসবুকে খোঁজাখুঁজির তালিকায় (সার্চ লিস্ট) রীতিমতো ট্রেন্ডিংয়ে ছিলো প্রশ্নটি।
তবে ভক্তদের বেশীক্ষণ অপেক্ষা করতে দেয় ফারিণ। সোমবার রাতে ফেসবুক পোস্টে শুধু স্বামী নামটুকু জানিয়েছেন ফারিণ; তার বরের পুরো নাম শেখ রেজওয়ান রাফিদ আহমেদ। অনেকে জানতে চান, কে এই রেজওয়ান?
জানা গেছে, শেখ রেজওয়ান রাফিদ আহমেদ ঢাকার একটি বেসকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স স্নাতক করেছেন। এরপর ঢাকার একটি প্রতিষ্ঠানে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে চাকরিও করেছেন তিনি। রেজওয়ান এখন যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে ডেটা সায়েন্সে স্নাতকোত্তর পড়ছেন।
ফারিণ ফেসবুক পোস্টে লিখেছেন, কলেজে পড়ার সময় আমরা প্রেমে পড়েছিলাম। আমার জীবন দ্রুত বদলে গেছে। ছায়ার মতো আপনি ছিলেন, আমার কাজে অনুপ্রাণিত করেছেন, সমর্থন দিয়েছেন। আমরা একে অপরকে অগ্রাধিকার দিয়েছি আমাদের স্বপ্নগুলো সত্য করার জন্য। সময়ের সঙ্গে সঙ্গে দুজনের জীবন পরিবর্তন হয়েছে কিন্তু গতিশীল ঠিকই ছিল।
কিশোরী বয়সের প্রেম অনেক সুন্দর ছিল বলেও স্ট্যাটাসে উল্লেখ করেছেন ফারিণ। জানিয়েছেন, তার কিশোর প্রেমের সমাপ্তি হয়েছে প্রাপ্তির মাধ্যমে। কিন্তু তিনি এখনও বিশ্বাস করতে পারছেন না।
ফারিণের ভাষায়, ‘আমি বেঁচে থাকা সবচেয়ে ভাগ্যবান মেয়ে। আমাকে বিয়ে করার জন্য ধন্যবাদ শেখ রেজওয়ান। আমি আপনাকে ভালোবাসি এবং বাকি জীবন আপনাকে আমি লালন করব।
অর্থসংবাদ/এসএম