Ortho Songbad আর্কাইভ

এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজম্যান্ট ফান্ড শেয়ার দর পতনের শীর্ষে

এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজম্যান্ট ফান্ড শেয়ার দর পতনের শীর্ষে
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজম্যান্ট ফান্ড সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফান্ডটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৭৫ শতাংশ কমেছে। ফান্ডটি ৩৫০ বারে ১৭ লাখ ২ হাজার ২০৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৩৪ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওসমানি গ্লাসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৬৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৪৯ বারে ৩৪ হাজার ৬৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২০ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা সিঙ্গার বিডির দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৫৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৮১০ বারে ৬ লাখ ৫৬ হাজার ৯২৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি ৪৪ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- লিগ্যাসি ফুটওয়্যারের ৩ দশমিক ৫০ শতাংশ, হাক্কানী পাল্পের ৩ দশমিক ৪৭ শতাংশ, পপুলার লাইফের ৩ দশমিক ৪৭ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ৩ দশমিক ৩৩ শতাংশ, মুন্নু সিরামিকের ৩ দশমিক ০৯ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৩ দশমিক ০৫ শতাংশ ও ইস্টার্ণ ক্যাবলসের ২ দশমিক ৯৩ শতাংশ শেয়ার দর কমেছে।

মুল সাইট থেকে

পুজিবাজার