পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি

পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি

পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।


রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ।


বদলি হওয়া এসপিদের মধ্যে ডিটিসির ট্রাফিক এনফোর্সমেন্ট অফিসার মো. আবুল খায়েরকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), দিনাজপুরের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মো. সেলিম খানকে ডিটিসির ট্রাফিক এনফোর্সমেন্টে, ঝিনাইদহের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্টের মো. শাহরিয়ার আলীকে পুলিশ টেলিকমে বদলি করা হয়েছে।


এছাড়া মহালছড়ি-৬ এর আর্মড পুলিশ ব্যাটালিয়নের মো. মিজানুর রহমানকে ট্যুরিস্ট পুলিশে ও শিল্পাঞ্চল পুলিশ ইউনিট-১ এর মো. সাখাওয়াত হোসেনকে বরিশাল ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্টে বদলি করা হয়েছে।


ঢাকা উত্তরের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মোহাম্মদ নাজমুল আলমকে মাদারীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, কক্সবাজার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মোহাম্মদ সারোয়ার আলমকে শিল্পাঞ্চল পুলিশে, খুলনা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সৈয়দ মোশফিকুর রহমানকে বদলি করা হয়েছে নৌ পুলিশে।


রাজশাহী মহানগরীর মো. মনিরুল ইসলামকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই), চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের উজ্জ্বল কুমার রায়কে নওগাঁ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে ও ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মোহাম্মদ মাহফুজুর রহমানকে সিলেট মহানগরীতে বদলি করা হয়েছে।


অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা