Ortho Songbad আর্কাইভ

ডিএমপিতে তিন পুলিশ কর্মকর্তার পদায়ন

ডিএমপিতে তিন পুলিশ কর্মকর্তার পদায়ন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিনজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। এর মধ্যে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার দুইজন ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার একজন কর্মকর্তা রয়েছে।


বৃহস্পতিবার (১৭ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।


পদায়নপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা হলেন- ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পিওএম-দক্ষিণ বিভাগ) মো. নুরুজ্জামানকে (বঙ্গভবন নিরাপত্তা) প্রটেকশন বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ; অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-মিরপুর বিভাগ) মো. মিজানুর রহমানকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পিওএম-দক্ষিণ বিভাগ) ও সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমানকে সহকারী পুলিশ কমিশনার পেট্রোল (উত্তর-পূর্ব)পদায়ন করা হয়েছে।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার