Ortho Songbad আর্কাইভ

ইবনে সিনার পর্ষদ সভার তারিখ নির্ধারণ

ইবনে সিনার পর্ষদ সভার তারিখ নির্ধারণ

পুঁজিবাজারের তালিকাভুক্ত ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসির পরিচালনা পর্ষদের সভা আগামী ২৮ আগস্ট বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হবে। এসময় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।


আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ৬০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিলো।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার