Ortho Songbad আর্কাইভ

দেশে চব্বিশ ঘণ্টায় মৃত্যু ২১, শনাক্ত ১৩৮৩

দেশে চব্বিশ ঘণ্টায় মৃত্যু ২১, শনাক্ত ১৩৮৩
করোনায় দেশে চব্বিশ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১২ হাজার ৪৭৩টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৩৮৩ জনের শরীরে।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর শুক্রবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৯৩ জনে।

আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৫৬ হাজার ৭৬৭ জন। এর মধ্যে নতুন করে ১ হাজার ৯৩২ জনসহ মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৬৭ হাজার ২৪ জন।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মুল সাইট থেকে

পুজিবাজার