দেশে এখনো ৪-৫ শতাংশ মানুষ অসহনীয় দরিদ্র

দেশে এখনো ৪-৫ শতাংশ মানুষ অসহনীয় দরিদ্র
দেশের উন্নয়নের জন্য সরকার একটানা কাজ করছে জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, দেশে এখনো ৪ থেকে ৫ শতাংশ মানুষ অসহনীয় দারিদ্র্যের মধ্যে আছে। সরকার সেটা কমানোর লক্ষ্যে কাজ করছে।

তিনি বলেন, দেশে বৈষম্য আছে, কথাটি সত্য। অনেকে বলছে দেশে বৈষম্য বেড়েছে। আসলে এই বৈষম্যের পেছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে শিক্ষা, সম্পদ। যারা আগে থেকেই শিক্ষায় এগিয়ে তারাই পরবর্তীতে সম্পদের মালিক হয়েছেন।

রোববার (২৭ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেভ দ্য চিলড্রেন আয়োজিত সূচনা প্রকল্পের ফলাফল প্রকাশের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের সরকার উদারনীতিতে বিশ্বাস করে। দেশের কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করে। সরকার সবার উন্নয়নের জন্য কাজ করে। দেশে আগের তুলনায় দারিদ্র্য অনেক কমেছে। সামনের দিনে আরও কমবে। ক্ষুধা ও দারিদ্র্য কমিয়ে আনাই আমাদের প্রধান লক্ষ্য।

মন্ত্রী এম এ মান্নান আরও বলেন, দেশে দরিদ্র মানুষ আছে তা ঠিক কিন্তু এখন সেই সংখ্যা দিন দিন কমছে। এখন কেউ না খেয়ে মরে না। সরকার শহর-গ্রামে খাবার পানি, উন্নত শিক্ষার ব্যবস্থা করছে। আগের তুলনায় স্কুলে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।

তিনি বলেন, ভালো কাজের জন্য জাতীয় ঐক্য প্রয়োজন। ক্ষমতার জন্য নয়, ভালো কাজের জন্য কৌশলের মতভেদ থাকা উচিত নয়। আমাদের নেতৃত্ব ভালো কাজের জন্য। আমার বিশ্বাস মানুষ এখন উন্নয়নে আগ্রহী। মানুষ এখন এক গ্লাস গণতন্ত্র নয়, তারা এক গ্লাস উন্নয়ন চায়। আমাদের গণতন্ত্রের চেয়ে খাবারের ওষুধ আর টয়লেট বেশি জরুরি।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা