Ortho Songbad আর্কাইভ

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ক্যাটাগরি অবনতি

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ক্যাটাগরি অবনতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ক্যাটাগরির অবনতি হয়েছে। কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, দেশ জেনারেল ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে। যে কারণে কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।


আগামীকাল মঙ্গলবার (২৯ আগস্ট) থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে পুঁজিবাজারে লেনদেন করবে।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার