Ortho Songbad আর্কাইভ

প্রাইম লাইফের পর্ষদ সভার তারিখ ঘোষণা

প্রাইম লাইফের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পর্ষদ সভা আগামী ৫ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, সভায় সমাপ্ত হিসাববছরে (৩১ ডিসেম্বর, ২০২২) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। একই সভায় কোম্পানির সমাপ্ত প্রথম প্রান্তিকের (৩১ মার্চ,২০২৩) ও দ্বিতীয় প্রান্তিকের (৩০ জুন,২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।


আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার