Ortho Songbad আর্কাইভ

ফনিক্স ফাইন্যান্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

ফনিক্স ফাইন্যান্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পর্ষদ সভা আগামী ৭ সেপ্টেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।


চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, সভায় ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।


আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার