১ মাস বন্ধ রাখার সিদ্ধান্ত রিং শাইনের কারখানা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিং শাইন টেক্সটাইলের পরিচালনা পর্ষদ এক মাস কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি আগামী ২৫ অক্টোবর পরযন্ত কারখানা বন্ধ রাখবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি কোভিড-১৯ এর কারণে কোম্পানিটির বিদেশি ক্রেতা কমে গেছে এবং দেশের ইপিজেড থেকে আমদানিকরা কাঁচামালের ঘাটতি হয়েছে। একারণে কোম্পানিটি কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।
আগামী ২৬ অক্টোবর থেকে কারখানা চালু হবে বলে জানিয়েছে রিং শাইন টেক্সটাইল।