ব্লকে ৪৪ কোটি টাকার লেনদেন

ব্লকে ৪৪ কোটি টাকার লেনদেন
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৬৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর সর্বমোট ৬০ লাখ ৭৪ হাজার ৮৯২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৪ কোটি ৩৭ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (৩০ আগস্ট) ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সোনালী পেপার লিমিটেডের। কোম্পানিটির ৭ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ড্যাফোডিল কম্পিউটার্সের ৬ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হওয়ায় তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আর ৬ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে সী পার্ল বীচ।

এছাড়া, ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আলহাজ টেক্সটাইল ১ কোটি ৪৯ লাখ, বিএটিবিসি ১ কোটি ৬৯ লাখ, ব্রাক ব্যাংক ১ কোটি ৪৮ লাখ, এমারেল্ড অয়েল ২ কোটি ৭ লাখ, ফরচুন সুজ ৩ কোটি ৫১ লাখ, গ্রীণডেল্টা মিউচুয়াল ফান্ড ২ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন