ইস্টার্ন হাউজিংয়ের লভ্যাংশ ঘোষণা

ইস্টার্ন হাউজিংয়ের লভ্যাংশ ঘোষণা
সমাপ্ত হিসাব বছরের (৩০ জুন, ২০২৩) জন্য বিনিয়োগকারীদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিবে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইস্টার্ন হাউজিং লিমিটেড। গত বছর কোম্পানিটি ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিলো।

আজ বুধবার (৩০ আগস্ট) প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত ৩০ জুন, ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৭ টাকা ৩৭ পয়সা, যেখানে আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ৫ টাকা ৮৮ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২০ টাকা ৫৬ পয়সা। যেখানে আগের বছর ক্যাশ ফ্লো ২১ টাকা ৮০ পয়সা ছিল।

আগামী ২১ সেপ্টেম্বর কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ অক্টোবর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আগামীকাল প্রতিষ্ঠানটির শেয়ার দর উন্মুক্ত থাকবে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন