Ortho Songbad আর্কাইভ

সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন

সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন
সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত  ডিএসইতে ৩১৯ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৮৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১২৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৯৬ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭১টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। সিএসইতে টাকার অংকে ৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার