Ortho Songbad আর্কাইভ

প্রিমিয়ার লিজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

প্রিমিয়ার লিজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

গত ৩০ জুন,২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল'২৩-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার লিজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।


বুধবার (৩০ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি কনসুলেটেড লোকসান হয়েছে ২ টাকা ৬৭ পয়সা। গত বছর একই সময়ে ২ টাকা ৯৯ পয়সা লোকসান হয়েছিল।


হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৩-জুন’২৩) কোম্পানির লোকসান হয়েছে কনসুলেটেড ৪ টাকা ২২ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান হয়েছিল ৫ টাকা ৪০ পয়সা।


গত ৩০ জুন,২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল মাইনাস ২২ টাকা ৪৮ পয়সা।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার