Ortho Songbad আর্কাইভ

আড়াই কোটি টাকার শেয়ার বিক্রি করবে ওয়ালটনের উদ্যোক্তা

আড়াই কোটি টাকার শেয়ার বিক্রি করবে ওয়ালটনের উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাইটেকের উদ্যোক্তা পরিচালক এম. আশরাফুল আলম শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। তার ঘোষাণাকৃত শেয়ারের বর্তমান বাজার দর আড়াই কোটি টাকার বেশি।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, ওয়ালটনের এই উদ্যোক্তা পরিচালকের কাছে কোম্পানির মোট ৬ কোটি ৫৮ লাখ ৮১ হাজার ৬৪৩টি শেয়ার আছে। এর মধ্যে থেকে ২৫ হাজার শেয়ার বিক্রি করবে আশরাফুল আলম। যার আর্থিক মূল্য বৃহস্পতিবার সর্বশেষ বর্তমান বাজারদর অনুযায়ী ২ কোটি ৬১ লাখ ৯২ হাজার ৫০০ টাকা।


এই পরিচালক আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করতে পারবে।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার