Ortho Songbad আর্কাইভ

যমুনা অয়েল বিক্রি করবে শুল্কমুক্ত মেরিন ফুয়েল

যমুনা অয়েল বিক্রি করবে শুল্কমুক্ত মেরিন ফুয়েল
শুল্কমুক্ত মেরিন ফুয়েল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি-বিদ্যুৎ খাতের যমুনা অয়েল কোম্পানি লিমিটেড ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন কোম্পানিটিকে দেশি এবং বিদেশি জাহাজে শুল্কমুক্ত মেরিন ফুয়েল বিক্রির জন্য মূল্য নির্ধারণ করে দিয়েছে। কোম্পানিটি চট্টগ্রাম এবং মংলা বন্দরে চলমান দেশি-বিদেশি জাহাজে আইএমও রেগুলেশন অনুযায়ী মেরিন ফুয়েল বিক্রি করতে পারবে।

প্রতি লিটার মেরিন ফুয়েল বিক্রি করে কোম্পানিটি ৫৫ টাকা মার্জিন পাবে।

মুল সাইট থেকে

পুজিবাজার