Ortho Songbad আর্কাইভ

পুঁজিবাজারের লেনদেন বন্ধ আগামীকাল

পুঁজিবাজারের লেনদেন বন্ধ আগামীকাল

হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব জন্মাষ্টামী উপলক্ষে আগামীকাল (৬ সেপ্টেম্বর) পুঁজিবাজার বন্ধ থাকবে। এদিন পুঁজিবাজারে কোনো লেনদেন হবে না।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, বুধবার হিন্দু ধর্মালম্বীদের জন্মাষ্টামী পালিত হবে। দিনটি উপলক্ষে দেশের সব সরকারি এবং বেসরকারি অফিস এবং আদালত বন্ধ থাকবে। একই সাথে দেশের পুঁজিবাজারে লেনদেনও বন্ধ থাকবে।


বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) থেকে যথা নিয়মে পুঁজিবাজারে লেনদেন চলবে।


অর্থসংবাদ/এসএম

মুল সাইট থেকে

পুজিবাজার