Ortho Songbad আর্কাইভ

এক ঘন্টায় লেনদেন ২৭৬ কোটি টাকা

এক ঘন্টায় লেনদেন ২৭৬ কোটি টাকা
আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে ।আগের দিনের পতন কাটিয়ে সোমবার ডিএসইতে মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। । এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ২৭৬ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৩৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭১৪ পয়েন্টে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১৮টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। সিএসইতে টাকার অংকে ১ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার